Heading

!Happy New Year2021! Welcome to our BlogStay at home, stay healthy. And pray to Allah more and more

করোনায় ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪১ : স্বাস্থ্য অধিদপ্তর।

"করোনায় ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪১ : স্বাস্থ্য অধিদপ্তর"

www.theblog360.blogspot.com

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ২৮৩ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো এক হাজার ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৮ হাজার ৮৬৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে ১৮ হাজার ৮৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ বৃহস্পতিবার বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৯৮ হাজার ২৯৬ জনে।

কোন মন্তব্য নেই

Give your valuable speech here

Favorites

Blogger দ্বারা পরিচালিত.