Heading

!Happy New Year2021! Welcome to our BlogStay at home, stay healthy. And pray to Allah more and more

বঙ্গোপসাগরে "ঘূর্ণিঝড়ের"পূর্বাভাস!


দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া প্রবল নিম্নচাপ শনিবার নাগাদ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। আগামী রোববার অথবা সোমবার নাগাদ তা আছড়ে পড়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা পরিস্থিতির উপরে নজর রাখছে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর তা ঠিক কোথায় আছড়ে পড়বে, এখনও স্পষ্ট নয়। আবাহওয়া বিজ্ঞানীরা বলছেন,  ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। এরপরে তা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ অথবা মায়ানমারের দিকেও ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, বঙ্গোপসাগর-আন্দামান সাগরের উপরে নিম্নচাপ তৈরি হওয়ার পর তা ক্রমশই দক্ষিণ বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করবে। আগামী ১৫মে (শনিবার) শক্তিশালী হবে। এর পর  দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান হতে পারে ঘূর্ণিঝড়ের। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী  ঘূর্ণিঝড়ের শক্তি আরো বাড়িয়ে দক্ষিণ-পশ্চিমমুখী হয়ে তা উপকূলের দিকে এগোবে।

1 টি মন্তব্য:

Give your valuable speech here

Favorites

Blogger দ্বারা পরিচালিত.