Heading

!Happy New Year2021! Welcome to our BlogStay at home, stay healthy. And pray to Allah more and more

করোনায় দেশে ২৪ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত!

দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে হাজার ২০২ জন এবং মারা গেছে ১৫ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করে এক হাজার ২০২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া ২৪ ঘণ্টায় হয়েছেন ২৭৯ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২৯৮ জনের। আজকে মৃতদের মধ্যে পুরুষ সাতজন ও নারী আটজন রয়েছেন।’

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৪১ জন এবং মারা গেছে ১৪ জন। এরও আগে বুধবার শনান্ত হয়েছিল ১ হাজার ১৬২ জন, মৃত্যু হয় ১৯ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৯৬৯ জন, মারা যায় ১১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
TheBlog360

কোন মন্তব্য নেই

Give your valuable speech here

Favorites

Blogger দ্বারা পরিচালিত.