Heading

!Happy New Year2021! Welcome to our BlogStay at home, stay healthy. And pray to Allah more and more

সুন্দরবন উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’

সুন্দরবন উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’ প্রবল গতি সঞ্চার করে সুন্দরবন উপকূলের দিকে ধেয়ে আসছে। মঙ্গলবার শেষ রাত থেকে বুধবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি অতিক্রম করতে পারে বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন উপকূল। এদিকে, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় বর্তমানে ১১টি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। জাহাজগুলোতে স্বাভাবিকভাবে মালামাল ওঠানামা করছে। তবে, সকল ধরনের সতর্কতামূলক অবস্থায় রয়েছেন বন্দর কর্তৃপক্ষ। অপরদিকে, ঝড়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে খুলনার ৩৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।


একই সঙ্গে উপকূলীয় এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এ সব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৬৮ হাজার ৫০০ জনকে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আজিজুল হক জোয়ার্দার জানান, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে খুলনার ৩৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সুন্দরবন সংলগ্ন উপকূলীয় উপজেলা দাকোপের ১০৮টি, কয়রার ১১৬টি, পাইকগাছার ৪৫টি ও বটিয়াঘাটার ২৩টিসহ ২৯২টি আশ্রয়কেন্দ্রকে আগেভাগেই প্রস্তুত রাখা হয়েছে।

1 টি মন্তব্য:

Give your valuable speech here

Favorites

Blogger দ্বারা পরিচালিত.